৮০
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ইলিশ ধরা থেকে বিরত থাকা জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯অক্টোবর) সকাল ১০ টায় উপজেলার হাসাইল বানারী ইউনিয়ন পরিষদে এই চাউল বিতরণ করা হয়। প্রতিজন কে ২৫ কেজি করে অত্র ইউনিয়নের ২০০ জেলের মাঝে এই চাউল বিতরণ করা হয়। হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.নুরুজ্জামান দেওয়ান এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মত নিগার সুলতানা। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জাতীয় মৎস্যজীবী সমিতি মুন্সীগঞ্জ জেলার সভাপতি জয়নাল খালাসি, ইউপি সদস্য বাবু হাওলাদার, শাহিন দেওয়ান,সিদ্দিক বেপারি প্রমুখ।
আপন সরদার টঙ্গীবাড়ী প্রতিনিধি:

